নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায় ধর্মীয় আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড় ১০টায় শহরের ২নং রেলগেইট এলাকায় ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্নস্থানে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে বিভিন্ন মন্দির থেকে নানা বয়সের নারী, পুরুষ ও শিশু খন্ড খন্ড শোভাযাত্রা নিয়ে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
দেওভোগের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ আখড়া সহ বিভিন্ন মন্দিরে দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় পবিত্র গীতা পাঠ ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।


































