নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬

মাজার ও বাউলদের উপর হামলার প্রতিবাদে শহরে সমাবেশ  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৮, ৩০ নভেম্বর ২০২৫

মাজার ও বাউলদের উপর হামলার প্রতিবাদে শহরে সমাবেশ  

সারাদেশে অলি আউলিয়ার মাজার ভাংচুর ও বাউল শিল্পীদের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নারায়নগঞ্জের বাউল শিল্পী ও ওলি আউলিয়ার আশেকানদের উদ্যোগে রবিবার বিকেলে শহরের চাষাড়া শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা। 

২০২৪ সালের ৫ আগষ্টের পর সারাদেশে দুই শতাধীক মাজার ভাংচুর করে তৌহিদ জনতার ব্যানারে একদল মানুষ। দেশের বিভিন্ন এলাকায় বাউল শিল্পীদের উপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে নারায়ণগঞ্জের বাউল শিল্পী ও মাজারের ভক্ত আশেকানদের পক্ষ থেকে রবিবার বিকেলে শহীদ মিনারে সমাবেশ ডাকা হয়।  

সকাল ১১ টায় প্রধান উপদেষ্টাকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রধান করেন আয়োজকরা।  এরপর স্মারকলিপির অনুলিপি নবাগত পুলিশ সুপারকে প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপারের সাথে নেতৃবৃন্দ বাউল ও মাজারের আশেকানদের নিরাপত্তার বিষয়ে মত বিনিময় করেন। 

শহীদ মিনারে ইউনুস ভান্ডারী সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরীন, গণ সংহতি আন্দোলবের নারায়নগঞ্জ সমন্বয়ক তরিকুল ইসলাম, মুক্তিধাম আশ্রমের প্রতিষ্টাতা ফকির শাহ জালাল, জাতীয় সুফি জাগর পরিষদের প্রতিষ্ঠাতা আল্লামা রফিকুল ইসলাম বাঙ্গালী প্রমুখ।  

সমাবেশে বক্তারা সারাদেশে মাজার ভাঙ্গা, বাউলদের উপর হামলা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার জোর দাবী জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-  চান মিয়ামিয়া চিশ্তী, সুমন সরকার, রাসেল দেওয়ান, তাজেল দেওয়ান, আব্দুল হাই সরকার, সবুর দেওয়ান, শুক্কুর আলী সরকার, আবু মুসা, আবু দেওয়ান, সুমন দেওয়ান, ফারুক সরকার, আফজাল সরকার প্রমুখ।  
 

সম্পর্কিত বিষয়: