বন্দর থানা যুবদলের উদ্যাগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেহনগর তৈয়ব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়নগঞ্জ মহানগর ও বন্দর থানা যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাসহ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ জুয়েল প্রধান।
বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ও একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ রিপন, ১৯ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক আশ্রাফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয়, ২৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সফর আলী ও সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ ইকবাল অনিক, ২৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নূরুল খন্দকার, যুবদল নেতা কামরুল, মহিউদ্দিন, ২৪ নং ওয়ার্ড যু্বদলের সাবেক সভাপতি আক্তার হোসেন, সাবেক সাধারন সম্পাদক ফারুক, ২৭ নং ওয়ার্ডের সাবেক যুবদল নেতা মিজান, ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগ, ২১নং ওয়ার্ডের সাবেক যুবদল নেতা মাছুম, এমারত, সামছু, স্বপন, দিলু, শুক্কুর, বিল্লাল হোসেন, ১৯ নং ওয়ার্ডের সাবেক যুবদল নেতা আক্তার হোসেন, সাঈদ, জুবায়ের চৌধুরী উপজেলা যুবদল নেতা জনী খন্দকার, মোজাম্মেল, আশাবুদ্দিন, প্রমুখ।


































