নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০২ মার্চ ২০২৬

সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫৩, ২ মার্চ ২০২৬

সনমান্দী ইউনিয়ন ওলামা দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। সোমবার (২ মার্চ) দুপুরে এ কমিটি ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায়, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও কার্যকর করতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এদিন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর সঙ্গে উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক বলেন, “সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং সামাজিক-ধর্মীয় কার্যক্রম জোরদারে নবগঠিত কমিটির নেতারা সম্মিলিতভাবে কাজ করবেন।”

নবগঠিত কমিটিতে হাফেজ মাওলানা মো. রুহুল আমিনকে আহ্বায়ক এবং হাফেজ মাওলানা আমজাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে হাফেজ মাওলানা মো. আব্দুল আজিজকে।

যুগ্ম আহ্বায়করা হলেন— হাফেজ মাওলানা মো. আবু নাইম, হাফেজ মাওলানা মো. হিলাল মিয়া, হাফেজ মাওলানা মো. আব্দুল বাতেন, হাফেজ মাওলানা মো. জলিল, হাফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা মো. ইব্রাহিম ও হাফেজ মাওলানা মো. আল-আমিন।

সদস্য হিসেবে রয়েছেন— মুফতি জুলনেদ, ডা. মো. মিজানুর রহমান, হাফেজ মাওলানা মো. জালাল ইসলাম, হাফেজ মাওলানা মো. ওয়াজকুরনী, মো. মোয়াজ্জেল হোসেন, মো. শাহ-আলম, মো. মারুফ হোসেন, মো. মোস্তার হোসেন, মো. জাকারিয়া আহমেদ, মো. আবু সাঈদ ও মাওলানা সেকান্দার আলী।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাকারিয়া, সদস্য সচিব হাফেজ আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা ওলামা দলের সদস্য সচিব মোজাম্মেল হকসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।

সম্পর্কিত বিষয়: