নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬

ঈদ যাত্রায় ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: নারায়ণগঞ্জে নৌমন্ত্রী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:০২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ঈদ যাত্রায় ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: নারায়ণগঞ্জে নৌমন্ত্রী

 সড়ক পরিবহন ও সেতু , রেলপথ ও নৌ পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, নৌ ও সড়কপথে চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য থাকলে ভালো আমরা সব সময়ে তা মনিটরিং করি। এটা স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে অবহিত করা হয়, কারণ এটা ফৌজদারি অপরাধ।

 এবার ঈদে যাত্রা স্বস্থির ও নিরাপদ হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে সেখানে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। গতবারের  চেয়ে এবার বেশী তৎপর থাকবে সবাই। 

ঈদে বাড়তি ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোন ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। 

 

এরপর তিনি খানপুরে আইসিটি এন্ড বাঙ্ক টার্মিনাল ও নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ পরিদর্শণ করেন। 

এ সময়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌ পরিবহণ সচিব ড. নুরুন নাহার চৌধুরী ও বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

-এর আগে মন্ত্রী পাগলা নৌ বাহিনী ইউনিট থেকে বিআইডব্লিউটির ভিআইপি বোট যোগে নারায়ণগঞ্জ টার্মিনালে এলে তাকে বরণ করে নেন বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপি ও সিবিএ নেতারা।

সম্পর্কিত বিষয়: