মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার সহ পাঁচটি অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জে সুইট নেশন নামে একটি খাদ্যপণ্য প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার ইসদাইর এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
তিনি বলেন, মনিটরিংয়ের অংশ হিসেবে সুইট নেশন কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় কারখানার মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার, ফ্রিজে কাচাঁ মাংসের সাথে অন্যান্য পণ্য রাখা, নিষিদ্ধ ক্যামিকেল রংয়ের উপস্থিতি পাওয়া সহ ৫টি অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করে দেয়া হয়।
মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

































