বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে নগরীর মিশনপাড়ায় হোসিয়ারি সমিতির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক ও নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, যুগ্ন আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু,সহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে অন্তত ১০০টি করে গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের পরিচর্যার আহ্বান জানান।
এসময় প্রায় দেড় শতাধিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দার অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচি শেষে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে নিয়মিত বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে মহানগর বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।


































