নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের এসপিকে বিদায় সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:০১, ৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের এসপিকে বিদায় সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. সিদ্দিকুর রহমান এবং পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ সুলাইমানসহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের জন্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন কর্মকর্তারা।