আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা।
আমি কোন হুমকিদামকি কে ভয় পাই না। মুক্তিযোদ্ধা হিসাবে অনুরোধ করবো সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে হাতি মার্কায় ভোট দিবেন এটাই প্রত্যাশা।
বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারী) সকাল থেকে কাশীপুর ঘুরে বিকালে নরসিংপুর এলাকায় একটি স্কুল মাঠে উঠান বৈঠকে তিনি এই কথা বলেন।
এমপি প্রার্থী মোহাম্মদ আলী বলেন, নরসিংপুর এলাকায় অনেক সমস্যা রয়েছে, আমি তরুন ভোটারের বলছি তোমরা তোমাদের দেশকে কিভাবে পরিচালনা করবে কিভাবে উন্নত করবে তোমাদের দায়িত্ব।
তোমরা আমাকে সংসদে প্রতিনিধিত্ব করতে পাঠাও তোমাদের সব কাজ সম্পূর্ণ করবো। নারীরা আমাকে হাতি মার্কায় ভোট দিয়ে এগিয়ে নিয়ে যান। এ এলাকায় সমস্যা সমাধানে আমি আপনাদের পাশে থাকতে চাই।
অতিতেও আমি আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকবো। আপনারা আমাকে হাতী মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে সেবা করার সুযোগ দেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


































