সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বীরমুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক আহমেদুল কবির চৌধুরীর স্ত্রী জিয়াউন নাহারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব কার্যালয়ে শুক্রবার রাতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সবুজবাগ সরকারী কলেজের সহসোগী অধ্যাপক সিরাজুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল আজিজ, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আরটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক ফরহাদ হোসাইন, যুগ্ম-সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক আসাদুজ্জামান নূর, কার্যনির্বাহী সদস্য ও বীরমুক্তিযোদ্ধা আহমেদুল কবির চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক আমার দেশের সাংবাদিক মোঃ আরিফ হোসেন, ঢাকা পোষ্টের নারায়ণগঞ্জ প্রতিনিধি এম এইচ সৈকত, শিক্ষক মোঃ আব্দুল হান্নান শাহ, ব্যবসায়ী সাদেকুর রহমান ও শ্রাবণ প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা তোফাজ্জল হোসেন।
দোয়ার অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।


































