নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৭, ৯ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ফজর আলী গার্ডেন ভবনে অবস্থিত এস, আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানার শাখার উদ্যোগে আয়োজিত পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ঔষধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মো. আবদুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মো. আরশাদ আলী, সহ-সভাপতি মো. শাহ আলম চিশতী, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল ইসলাম স্বপন, রূপগঞ্জ থানা শাখার সভাপতি এস, এম শাহাদাত, ফতুল্লা থানা শাখার সভাপতি মো. জাকির হোসেন সোহেল, সিদ্ধিরগঞ্জ থানা শাখার প্রধান উপদেষ্টা মো. আসলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জহির, সহ-সভাপতি এম এ রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস শিকদার ও এস, আলম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. শহিদুল ইসলাম শাহেদ প্রমূখ।
 

সম্পর্কিত বিষয়: