নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শিপন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৪, ২২ জানুয়ারি ২০২৬

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শিপন গ্রেপ্তার

বন্দরে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শিপন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী শিপন বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক রাজিব হোসেন তালুকদার বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২২(১)২৬।

ধৃতকে বৃহস্পতিবার (২২ জানুয়ারী)  দুপুরে উল্লেখিত মাদক মামলায় লআদালতে প্রেরণ করেছে। এর আগে গত বুধবার (২১ জানুয়ারী) রাতে পৌনে ১১টায় বন্দর থানার মাহামুদনগর ব্রীজের উপরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।  
 

সম্পর্কিত বিষয়: