নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬

বন্দরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৯, ৩১ আগস্ট ২০২৩

বন্দরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মানসিক ভারসাম্যহীন ২ সন্তানের জননী নাসিমা বেগম (২৭) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ।  

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১২টায়  এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে ভাড়াটিয়া ঘর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়।

আত্মহত্যাকারি গৃহবধূ নাসিমা বেগম বন্দর থানার সোনাকান্দাস্থ এনায়েতনগর এলাকার মৃত সেকেন্দার আলী মিয়ার মেয়ে ও উক্ত এলাকার হারুন মিয়ার স্ত্রী।

এর আগে গত বুধবার (৩০ আগস্ট) দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত এলাকার জনৈক বাদল মিয়ার ভাড়াটিয়া ঘরে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আত্মহত্যাকারি গৃহবধূ ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, বন্দর ফাঁড়ি এসআই আরিফ পাঠানসহ সঙ্গীয় র্ফোস গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য র্মগে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।