নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ফতুল্লার গাবতলীতে অবস্থিত দারুর রহমত খানকা শরীফে পীর আলহাজ্ব হাফেজ আবু নছর মোহাম্মদ মনছুর (রহ.) এর ওফাত দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) আয়োজিত এ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন পীরজাদা হাফেজ মাওলানা শাহ হুসাইন আহমেদ নেয়ামত উল্লাহ পীর সাহেব। এতে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক দেশের আলো’র সম্পাদক ও প্রকাশক আনিসুল ইসলাম সানি, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব খোন্দকার মনিরুল ইসলাম, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ খান মুকুল, জেলা জাসাসের সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, জাসাস কাশীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক রহিম হোসেন বাবুল, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সম্পাদক ও ১৪ নং ওয়ার্ড জাসাসের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শুক্কুর মজুমদার, স্থানীয় গন্য মান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ আব্দুল খালেক, আলহাজ্ব ডা. তাজুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ আরিফুর রহমান জনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা মাহফিলে উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে পীরজাদা হাফেজ মাওলানা শাহ হুসাইন আহমেদ নেয়ামত উল্লাহ বলেন, “আল্লাহর অলিদের স্মরণে আয়োজিত এমন মাহফিল মানুষের হৃদয়ে ঈমান ও মানবিকতার চেতনা জাগ্রত করে। সমাজ ও মানুষের কল্যাণে যারা কাজ করেন, আল্লাহ তাদের কবুল করেন। আমি বিশেষভাবে দোয়া করি, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আনিসুল ইসলাম সানি ভাই যেন মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে সফলতা অর্জন করতে পারেন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।”
মাহফিল শেষে মরহুম আলহাজ¦ হাফেজ আবু নছর মোহাম্মদ মনছুর (রহ.) পীর সাহেবের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং উপস্থিত সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


































