নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

বন্দরে কিশোরীকে গণধর্ষণ: সেই দুই ধর্ষক র‌্যাবের জালে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১১, ৩ এপ্রিল ২০২৬

বন্দরে কিশোরীকে গণধর্ষণ: সেই দুই ধর্ষক র‌্যাবের জালে

 

নারায়ণগঞ্জের বন্দরে প্রেমের জালে ফেলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান ২ জন আসামি রিফাত ও রোমান'কে গ্রেফতার করেছে র‍্যাব-১১

মামলার সূত্রমতে, মামলার সূত্রমতে, ওই কিশোরী স্থানীয় একটি স্কুল থেকে ৮ম শ্রেণীপাশ করে পড়ালেখা বন্ধ করে বাড়িতেই থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি টিকটক আইডি রয়েছে। উক্ত টিকটক আইডির মাধ্যমে বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকার গাজী মিয়ার ছেলে রিফাত (২১) এর সাথে পরিচয় হয়। সে সুবাদে রিফাত কিশোরীর সাথে প্রতিনিয়ত কথা বলে। এক পর্যায়ে তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিক রিফাত কিশোরীকে দেখা করার জন্য বন্দর খেয়াঘাটে আসতে বললে ওই সময় কিশোরী জানায় তার কাছে ভাড়া নেই। তখন কিশোরী একটি বিকাশ নাম্বার দিলে রিফাত ওই বিকাশ নাম্বারে ৫০০ টাকা পাঠায়। টাকা পাওয়ার পর গত রোববার (২৯ মার্চ) সকাল ৬টায় কিশোরী বাড়ীর কাউকে না জানিয়ে সুদূর চাঁদপুর লঞ্চঘাট হতে নারায়ণগঞ্জ লঞ্চঘাটে নেমে পরে। ওই সময় প্রেমিক রিফাত ফোন করে ওই কিশোরীকে বন্দর খেয়াঘাটে আসতে বলে। রোববার (২৯ মার্চ) দুপুর ১টায় প্রেমিকের কথামতে বন্দর খেয়াঘাটে গেলে রিফাত কিশোরীকে নিয়ে মিশুক যোগে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে ওই দিন বিকেল ৩টায় বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল নামক নির্জনস্থানে ৪ ফুট উচ্চতার দেওয়াল নির্মানকৃত জমিতে নিয়ে যায়। সেখানে গিয়ে কিশোরী রিফাতের বন্ধু রোমানকে দেখতে পায়। ওই সময় রিফাত ও তার বন্ধু রোমান বিভিন্ন কথা বলে কিশোরীর সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। কিশোরী তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রিফাত তার বন্ধু রোমানের সহায়তায় কিশোরীকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় রোমান দেওয়ালের পাশে দাঁড়িয়ে পাহারায় ছিল। রিফাত ধর্ষণ শেষে দেওয়ালের পাশে দাঁড়িয়ে পাহারা দিলে ওই সময় রোমান কিশোরীকে ধর্ষণ করে কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে কিশোরীর বাবা বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে বন্দর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। 

র‌্যাব জানায়, অত্র মামলাটি রুজু হওয়ার পর, মামলার এজাহারনামীয় ২ জন আসামিদের গ্রেফতারের জন্যে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের আজিবপুর মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রিফাত (২১) ও মোঃ নোমান (২১)কে গ্রেপ্তার করে। রিফাত বন্দরের কদমরসুল ওরফে রসুলবাগ জি.এ রোড এলাকার গাজী মিয়ার ছেলে ও নোমান বন্দরের বাড়বাড়ি এলাকার জাহিদ হোসেনের ছেলে।

 গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।