নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৩১, ১ মে ২০২৬

রূপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচএম সালাউদ্দিনের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) রৌশন আলী সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ) ৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে রূপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ২০ নম্বর সেক্টরে অভিযান চালানো হয়। এ সময় মোঃ শাহিন আলম ওরফে সোনাই (৪২)-কে তার বসতঘরের উঠান থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতের দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।