নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১০ জুন ২০২৬

আড়াইহাজারে বাবা-মাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৮, ৫ মে ২০২৬

আড়াইহাজারে বাবা-মাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাবা-মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে পারভেজ খানকে (২৫) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত পারভেজ খান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকার মোশারফ খানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের মারধর করতেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। গত ৩০ এপ্রিল একই ধরনের ঘটনায় নির্যাতনের শিকার হয়ে তার বাবা-মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

মঙ্গলবার সকালেও মাদকের টাকার দাবিতে পারভেজ তার মা-বাবাকে মারধর ও ঘরে ভাঙচুর চালায়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত পারভেজ খানকে বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো

সম্পর্কিত বিষয়: