নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১১ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১১:৪১, ১১ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সমতা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকাল সোয়া ১১টার এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, থানা পুলিশের একটি আভিযানিক দল বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সমতা বেগমের স্বামী শুক্কুর আলী। তার বাড়ি সোনারগাঁ উপজেলার নুনেরটেক গুচ্ছগ্রামে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: