নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৭ সেপ্টেম্বর ২০২৬

আইভী

আইভী

আমি নির্দোষ হয়েও অপরাধী: আইভী

আমি নির্দোষ হয়েও অপরাধী: আইভী

নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি উপস্থিত হন। শুনানিতে আইভীর পক্ষে তাঁর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন এবং বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এ অবস্থায় তাঁর পরিবর্তে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরার অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়।

০১:৪১ পিএম, ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার

১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাঁধা নেই

১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাঁধা নেই

১২ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাঁধা নেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী–এর বিরুদ্ধে দায়ের করা আরও দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে বর্তমানে তার বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলাতেই তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। রোববার (১৭ মে) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে “নো অর্ডার” দেন। এর ফলে হাইকোর্টের জামিন আদেশ কার্যকর থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। আইভীপক্ষের আইনজীবীরা জানান, এর আগে ১০টি মামলায় জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ওই দুই মামলাতেও হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিলে রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে। তবে রোববার শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো আদেশ দেননি। আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, “১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনাদেশ এবং আপিল বিভাগের আদেশ কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। সব প্রক্রিয়া শেষ হলে চলতি সপ্তাহেই আইভীর মুক্তি মিলতে পারে বলে আমরা আশা করছি।” মামলাগুলোর পটভূমি

০৭:২৪ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর

সেলিম মন্ডল হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ডা: সেলিনা হায়াৎ আইভীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত মো. আবু শামীম আজাদের আদালতে শুনানী শেষে তার জামিন না মঞ্জুর করেন। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ্য সহ-সভাপতি। তিনি বর্তমানে গাজীপুর জেলার কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছেন। এর আগে ২৬ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সামাদ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে হত্যাসহ মোট এগারোটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া আইভী আরও পাঁচটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হয়। বর্তমানে সেটি আপীল বিভাগে শুনানীর অপেক্ষা রয়েছে। আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, এ মামলায় এজাহারে আইভীর নাম না থাকলেও ১১ মাস পর তাকে বেআইনীভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপীল করবো। সট: আওলাদ হোসেন, মামলার আইনজীবী। উল্লেখ্য, গত ৯ মে ভোরে সাড়ে ৬টার নাটকীয়তার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে আইভী কাশিমপুর মহিলা কারাগারে বন্দী রয়েছেন। তাকে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

০৪:০১ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার