নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি জেলা কমিটি গঠন সভাপতি দীলু, সম্পাদক সোহেল

প্রকাশিত:২০:৪০, ২ সেপ্টেম্বর ২০২৬

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি জেলা কমিটি গঠন সভাপতি দীলু, সম্পাদক সোহেল

​‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র নারায়ণগঞ্জ জেলার ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৪০ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কার্যকরী পরিষদে সভাপতি হয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক দীল মোহাম্মদ দীলু, সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী এইচ এম সোহেল আহামেদ এবং অর্থ সম্পাদক নারায়ণগঞ্জ জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এ পি পি) এডভোকেট মো: ইব্রাহিম মানিক।

গত সোমবার (৩১ আগস্ট) হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান/ প্রধান নির্বাহী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মাদ সাঈদুল হক সাঈদ স্বাক্ষরিত পত্রে আগামী এক বছর মেয়াদি এই কার্যকরী পরিষদের অনুমোদন দেওয়া হয়।

​“হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি” নারায়ণগঞ্জ জেলার অনুমোদিত অন্যান্য পদবিধারীরা হলেন—সিনিয়র সহসভাপতি এডভোকেট মো. আবু তাহের তালুকদার, সিনিয়র সহসভাপতি মো. হাবিবুল্লাহ বাতেন সায়মন, সহসভাপতি মো. সোহাগ আলী, সহসভাপতি মোঃ লতিফ প্রধান, সহসভাপতি মো. শাহজাহান মাদবর, সিনিয়র সহসাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সিকদার, সহসাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. কুদ্দুস প্রধান।

​এছাড়া মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. হেলেনা আক্তার, মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মো.আমজাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ রিয়াজ উদ্দীন আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক মো. সোহাগ কাজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম ঢালী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক এডভোকেট আলমগীর হোসেন, গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমিন, শ্রম বিষয়ক সম্পাদক মো. মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. হেলাল বেপারী এবং দপ্তর সম্পাদক মো. আব্দুল হান্নান খন্দকার।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন—মো. মোস্তফা, মো. আব্দুল মালেক, মোসা. জায়েদা আক্তার, মোসা. হনুফা আক্তার, মো. আসলাম, লাবন্য আক্তার, নাদিরা আক্তার, হাজী মো. মোতাহার হোসেন, মো. সেলিম, মো.জুয়েল, মোসা. মেঘলা আক্তার ও মো. রমজান হোসেন।