নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সুইড বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান, জমি বরাদ্দের আশ্বাস

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:৩০, ৮ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সুইড বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান, জমি বরাদ্দের আশ্বাস

নারায়ণগঞ্জে সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর শায়েস্তা খান রোডে র‍্যাব-১১ অফিসের পাশে অবস্থিত বিদ্যালয়টির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে এবং তাদের নিজ হাতে আঁকা বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শন করে। কোমলমতি শিশুদের এই প্রতিভার বিকাশ উপস্থিত সবাইকে মুগ্ধ করে। মানবসেবামূলক সংগঠন ‘হিউম্যানিটি ফার্স্ট’-এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। এই বিদ্যালয়ের জন্য উপযুক্ত সরকারি জমি বরাদ্দে আমরা সর্বাত্মক সহায়তা করব। বিষয়টি ইতিমধ্যে জেলা প্রশাসক অবগত এবং তিনি এটি নিয়ে কাজ করবেন। জনপ্রতিনিধি হিসেবে আমি সব সময় এই প্রতিষ্ঠানের পাশে আছি এবং থাকব।”

আবুল কালাম বলেন, সুইড স্কুলের জন্য জায়গা বরাদ্দের উদ্যোগ নেয়া হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সেইসাথে, কোনো সরকারি জটিলতা থাকলে তা সমাধানের সংশ্লিষ্টদের সহযোগিতা করা হবে। 

​বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “বিদ্যালয়টির উন্নয়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে যেন একটি স্থায়ী জমি বরাদ্দ দেওয়া যায়, আমরা সেই চেষ্টা করবো। এই শিশুদের মূলধারায় নামিয়ে আনতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে সুইড বাংলাদেশের সভাপতি ডা. শাহনেওয়াজ বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। নানা সীমাবদ্ধতা থাকার পরেও তারা এর কার্যক্রম চালিয়ে শিশুদের পাশে থেকে কাজ করছে। সময় তিনি বিদ্যালয়টির প্রতিষ্ঠার স্মৃতিচারণ করেন। সেই সাথে সংসদ সদস্য ও জেলা প্রশাসককে বিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন এবং জমি বরাদ্দের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেন। 

​অনুষ্ঠানে বিদ্যালয়ের নানা সংকট ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

​সুইড নারায়ণগঞ্জ শাখার সভাপতি আফরোজা শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন ও সংগঠনটির মহাসচিব মাহবুবুল মনির, হিউমিনিটি ফার্স্টের নির্বাহী পরিচালক মো.ইউনূস আলীসহ অন্যান্যরা।

সম্পর্কিত বিষয়: