নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু পরীক্ষার ২১০০ কিট পেল বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪৪, ৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু পরীক্ষার ২১০০ কিট পেল বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ডেঙ্গু শনাক্তকরণের জন্য ২ হাজার ১০০টি টেস্ট কিট প্রদান করা হয়েছে। 

ডেঙ্গু পরিস্থিতির চিকিৎসাসেবা তরান্বিত করতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের তহবিল থেকে এসব কিট আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

​বন্দর উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রাজিউর রহমানের হাতে কিটগুলো তুলে দেন।

এতে স্থানীয় উন্নয়ন তহবিলের সহায়তায় সংগৃহীত এই কিটগুলোর মাধ্যমে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সম্ভাব্য ডেঙ্গু রোগীদের দ্রুত পরীক্ষা সম্পন্ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

সম্পর্কিত বিষয়: