নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৩০ জন মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের এ সাজা প্রদান করেন।
এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ফতুল্লা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফতুল্লা রেলস্টেশনের পাশে, ৭টা ৩৫ মিনিটে পাগলা তালতলার রাস্তার পাশে এবং রাত ৮টা ৩৫ মিনিটে চাষাড়া রেলস্টেশনের পাশে ইসদাইর বাজারের মাদক স্পটে অভিযান চালানো হয়। এসব অভিযানে মোট ৩০ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মো. শামীম হোসেনের তত্ত্বাবধানে এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের প্রত্যক্ষ নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।
আটক ৩০ জনের মধ্যে ২০ জনকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১০ জনকে ১০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফতুল্লা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবন ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামারি ট্রায়ালের কার্যক্রমও অব্যাহত থাকবে।
সাজাপ্রাপ্তরা হলেন, আরিয়ান ওরফে নুরনবী (২০), মাসুদ (২৫), মো. সজল (২৭), মো. ইব্রাহিম (২২), মেহেদী (২১),. মো. মোকারম (২৮), মো. রানা (২৩), মো. রাতুল (২০), মো. মাসুদ (৩৫), মো. ইলিয়াস (২৮), মো. আতাহার (৪০), মতিন (৫০), সাইদুল ইসলাম (৪০), মো. এনামুল গাজী (৪০), মো. শাহীন (৪৩), মো. জহির (৪২), মো. নাসির হাওলাদার (৩৫), মো. ইউসুফ মৃধা (৩২), মো. আমির হোসেন (৪০), মো. সুজন (১৯), জসিম (২৫), মো. আলী আকবর (২৮), মো. মামুন (৩৪), শ্রী গোপাল মন্ডল (২০), মো. সোহেল (৪২), মো. রুবেল (২৮), অরুন চন্ড (৪০), শিপন (৩৫), শফিক মিয়া (৪৫) ও মো. জীবন (২২)


































