নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৭ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের ধন্যবাদ দিলেন নারায়ণগঞ্জ ১১ দলীয় ঐক্য

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৯, ৬ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের ধন্যবাদ দিলেন নারায়ণগঞ্জ ১১ দলীয় ঐক্য

গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ এবং নারায়ণগঞ্জের পথসভা সফল করতে দায়িত্বশীল ভূমিকার জন্য গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের পক্ষে নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক আবদুল জব্বার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের কর্মসূচির সংবাদ সংগ্রহ, বস্তুনিষ্ঠ প্রচার এবং সাধারণ মানুষের কাছে কর্মসূচির বার্তা পৌঁছাতে সাংবাদিক সমাজ যে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।

 

সংগঠনের পক্ষ থেকে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, ফটোসাংবাদিক এবং ক্যামেরাপারসনসহ সকল সংবাদকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলা হয়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদমাধ্যমগুলো আগামীতেও জনস্বার্থের বিভিন্ন বিষয় তুলে ধরবে। পরিশেষে সকল গণমাধ্যমকর্মীর কল্যাণ ও সাফল্য কামনা করা হয়।

সম্পর্কিত বিষয়: