নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে আরও ৭১ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে আরও ৭১ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আরও ৭১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার সাতটি থানায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ থানা এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে সদর মডেল থানায় ৯ জন মাদকসেবী ফতুল্লা থানায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ ১৭ জন, বন্দর থানায় ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ ২ জন। এছাড়া ৯ জন মাদকসেবী ও ১ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেপ্তার করা হয়েছে ১১ জন মাদকসেবীকে। সোনারগাঁ থানায় ৭ জন মাদকসেবী ও ২ জন মাদক ব্যবসায়ীসহ ৯ জন, আড়াইহাজার থানায় ৬ জন মাদকসেবী এবং রূপগঞ্জ থানায় ৭ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: