জনপ্রিয় মিষ্টি ও বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সুইট নেশন তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া আউটলেটের সামনে কেক কেটে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইট নেশনের কর্ণধার ফকরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবার্স (প্রা:) (লি:) এর পরিচালক তাইজুল ইসলাম রাজীব, সুইট নেশনের মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান, এজিএম মনির হোসাইন বিদ্যুৎ, এডমিন ম্যানেজার হাবিবুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গ্রাহকরাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার মেহেদী বলেন, "প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা মিষ্টির স্বাদ, বিশুদ্ধতা ও গুণগত মান বজায় রেখে পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছি। গ্রাহকের সন্তুষ্টিকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। অল্প সময়ের মধ্যেই গুণে, মানে ও স্বাদে অনন্য হওয়ায় সুইট নেশন মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।"
তিনি আরও জানান, সুইট নেশনের সিগনেচার পণ্য হলো বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ও আধুনিক মিষ্টি। পাশাপাশি কেক, পেস্ট্রি, বিস্কুট, ব্রেডসহ নানা ধরনের বেকারি পণ্যও উৎপাদন করা হয়। উন্নত কাঁচামাল, স্বাস্থ্যসম্মত উৎপাদন প্রক্রিয়া এবং মান নিয়ন্ত্রণের কারণে প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। নারায়ণগঞ্জে জনপ্রিয়তা অর্জনের পর বর্তমানে ঢাকায়ও সুইট নেশনের পাঁচটি আউটলেট সফলভাবে পরিচালিত হচ্ছে এবং সেখানেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের ব্যাপক আস্থা অর্জন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন গ্রাহক জানান, সুইট নেশনের যেকোনো পণ্য নির্ভরতার সঙ্গে কেনা যায়। বিশেষ করে তাদের মিষ্টির স্বাদ ও মান অন্যদের তুলনায় আলাদা। শিশু থেকে শুরু করে পরিবারের সব সদস্যই সুইট নেশনের মিষ্টি ও অন্যান্য বেকারি পণ্য পছন্দ করেন। তাই উৎসব, পারিবারিক অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নে অনেকেই সুইট নেশনের পণ্যের ওপর ভরসা রাখেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা সুইট নেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি আগামী দিনগুলোতেও একই মান বজায় রেখে গ্রাহকদের জন্য সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদনের প্রত্যাশা ব্যক্ত করেন।


































