নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ জুলাই ২০২৬

নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাশেদুল ইসলাম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩১, ৯ জুলাই ২০২৬

নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রাশেদুল ইসলাম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. রাশেদুল ইসলাম (সেলিম)।

সম্প্রতি শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মফিজুল ইসলাম। শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিন আহমেদ।

নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল ইসলাম (সেলিম) বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। এ লক্ষ্য বাস্তবায়নে নোয়াগাঁওসহ আশপাশের এলাকার সবার সহযোগিতা কামনা করছি।”

এদিকে নতুন এডহক কমিটি গঠনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

সম্পর্কিত বিষয়: