নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে ইসলামী আন্দোলন না:গঞ্জ মহানগর

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০৭, ১৩ জুলাই ২০২৬

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে ইসলামী আন্দোলন না:গঞ্জ মহানগর

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলের অসহায় মানুষের সহায়তায় ত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।

 

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টা থেকে নগরীর ডিআইটি চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, ওমর ফারুক, দীনি সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, মোস্তফা তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সভাপতির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় টিম ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তারা ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে সহায়তা পৌঁছে দিচ্ছেন। তাই মানুষের দেওয়া অনুদান যথাযথভাবে বন্যার্তদের কাছে পৌঁছে দিতে সংগঠন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সম্পর্কিত বিষয়: