নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৭ আগস্ট ২০২৬

বন্দর যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিন আহমেদের ইন্তেকাল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৬, ১২ জুলাই ২০২৬

বন্দর যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতা  নিজাম উদ্দিন আহমেদের ইন্তেকাল

বন্দর থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিন আহমেদ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাক্টিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। প্রায় এক মাস আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

 

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

রোববার (১২ জুলাই) বাদ জোহর বন্দর থানার ২২ নম্বর ওয়ার্ডের আল-আমিন জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নবীগঞ্জের ‘বাগে জান্নাত’ কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন