নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের অভিষেক অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১১, ১১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের অভিষেক অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) দিনভর এ অনুষ্ঠানের বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম। সংগঠনের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি আমির হোসেন স্মিথ।

বক্তারা, নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং প্রধান অতিথি তা সমাধানের আশ্বাস দেন। এ সময় তারা গণমাধ্যমের সহযোগীতা কামনা করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আনোয়ার হাসান, হাবিবুর রহমান হাবিব, কামাল হোসেন, সাত্তার আলী সোহেল, আশিকুর রহমান হান্নান, বুলবুল আহমেদ সোহেল, সৈয়দ সিফাত আল লিংকন, শাহাদাৎ হোসেন রতন, শেখ ফরিদ, আব্দুল্লাহ আল মামুন, হাসান মজুমদার বাবলু, মাজহারুল ইসলাম।

এর আগে চ্যানেল ওয়ানের নাফিজ আশরাফকে সভাপতি ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলাম রফিককে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের কমিটি গঠন হয়েছে।

অভিষেক অনুষ্ঠানে আগের কমিটির সবাইকে ক্রেস্ট দিয়ে বিদায় জানানোর পর নতুন কমিটির নির্বাচিতদের ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

মীম শরৎ গ্রুপের সার্বিক সহযোগিতায় দিনভর এ অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে যোগ দেন সংগঠনের সদস্যরা। দুপুরের মধ্যাহৃভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন ছিল।

সম্পর্কিত বিষয়: