বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছেন ধামগড় ইউনিয়নের কর্মকর্তা ও প্রতিষ্ঠান।
এবার বন্দর উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) নির্বাচিত হয়েছেন ধামগড় ইউনিয়নের আসাদ মাহমুদ শান্ত। এছাড়া জেলা পর্যায়ে ধামগড় ইউনিয়ন শ্রেষ্ঠ ইউনিয়ন, ধামগড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং খোদেজা আক্তার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে আসাদ মাহমুদ শান্ত বলেন, এই সাফল্যের পেছনে নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক শহীদুল ইসলাম স্যারের বলিষ্ঠ নেতৃত্ব, দিকনির্দেশনা এবং উদ্ভাবনী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর নেতৃত্বে ধামগড় ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী হয়েছে।


































