নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১১ জুলাই ২০২৬

বন্দরে ওয়ারেন্টভুক্ত ৪ আসামিসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩৪, ১১ জুলাই ২০২৬

বন্দরে ওয়ারেন্টভুক্ত ৪ আসামিসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন মামলার চারজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

 

শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১১ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার হওয়া ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন— ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মাদক মামলার আসামি সালাউদ্দিন ভূট্টু (৪৮), লালখারবাগ এলাকার আব্দুর রব মিয়ার ছেলে সাহেদ, আদমপুর এলাকার বাদল মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি জাহিদ হাসান (২১) এবং দেওলী চৌরাপাড়া এলাকার আব্দুর নূর মিয়ার ছেলে জিআর মামলার আসামি সজিব (৩৪)।

 

এছাড়া পুলিশ আইনের ১৫১ ধারায় আটক করা হয়েছে চৌরাপাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে আকাশ (২৯), একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মিন্টু (৩৮) এবং নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার লিটন মিয়ার ছেলে সামিরকে।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চারজনকে বিভিন্ন মামলার ওয়ারেন্টের ভিত্তিতে এবং অপর তিনজনকে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: