নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১১ জুলাই ২০২৬

বন্দরে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যা: নাক্কী সজিব গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৫৬, ১১ জুলাই ২০২৬

বন্দরে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যা: নাক্কী সজিব গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের সময় হোসিয়ারি শ্রমিক জোবায়ের (১৭) হত্যাকাণ্ডে জড়িত এজাহারভুক্ত আসামি নাক্কী সজিব (২৭)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, গত ৩ জুন রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে বন্দর উপজেলার এনায়েতনগরের কল্যান্দী ভাঙা ব্রিজ এলাকায় ছিনতাইকারীরা জোবায়েরের পথরোধ করে। ছিনতাইয়ে বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. জাহাঙ্গীর হোসেন কালু বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ এবং র‍্যাব-১০, সিপিএসসি লালবাগের যৌথ অভিযানে শনিবার (১১ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার যাত্রাবাড়ী এলাকার ডেমরা হাইওয়ের পাশে প্রিন্স রেস্তোরাঁর সামনে থেকে এজাহারভুক্ত ২ নম্বর আসামি নাক্কী সজিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: