নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১০ জুলাই ২০২৬

বন্দরে আকিজ এসেনসিয়ালের বিরুদ্ধে মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪৯, ১০ জুলাই ২০২৬

বন্দরে আকিজ এসেনসিয়ালের বিরুদ্ধে মানববন্ধন

নারায়ণগঞ্জের বন্দরের আমিরাবাদ বক্তারকান্দি এলাকায় আকিজ এসেনসিয়াল কোম্পানির ৩৩ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন আবাসিক এলাকার সড়কের পাশে খুঁটি স্থাপন করে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় কোম্পানির সংলগ্ন বক্তারকান্দি এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শতাধিক এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভকারীরা জানান, আমিরাবাদ-বক্তারকান্দি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। সড়কের পাশে খুঁটি স্থাপন করে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন নেওয়া হলে ভবিষ্যতে বাড়িঘর নির্মাণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হবে।

তাদের দাবি, শিল্পায়নের বিরোধী নন তারা। তবে জননিরাপত্তার স্বার্থে ৩৩ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন খুঁটির ওপর নয়, মাটির নিচ দিয়ে নেওয়া হোক।

মানববন্ধনে স্থানীয় শামসুদ্দিন, খাজা মউদ্দিন, শাহীন মিয়াসহ এলাকার প্রবীণ ব্যক্তিরা বক্তব্য রাখেন। তারা জানান, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে কোম্পানির বক্তব্য জানতে গেলে নিরাপত্তাকর্মীরা জানান, সাপ্তাহিক ছুটির কারণে অফিস বন্ধ রয়েছে এবং কোনো কর্মকর্তা উপস্থিত নেই। ম্যানেজারের যোগাযোগ নম্বর চাইলেও তারা তা দিতে অস্বীকৃতি জানান।

সম্পর্কিত বিষয়: