নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১০ জুলাই ২০২৬

জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০২, ১০ জুলাই ২০২৬

জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার উদ্যোগে প্রথম পরিচিতি সভা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, সদস্যদের দায়িত্ব বণ্টন এবং জনসম্পৃক্ত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

 

এ সময় বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদার। তিনি বলেন, আদর্শ, শৃঙ্খলা ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তিকে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনবান্ধব ছাত্রসংগঠন হিসেবে গড়ে তোলা হবে। তিনি সংগঠনের কার্যক্রম সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব সাঈদ জুনায়েদ, মুখ্য সংগঠক আমিন আল রাজ, মুখপাত্র ফজলে মাহমুদ রাব্বি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়াম।

 

সভায় নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, সততা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে ফতুল্লা থানায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত বিষয়: