নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল এসকাফ সিরাপসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে রূপগঞ্জ থানার নগরপাড়া বাজার, গঙ্গানগর নামাপাড়া এবং তারাবো দক্ষিণপাড়া এলাকায় পৃথকভাবে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নাদিম মিয়া (৩৪), মো. ইমরান হোসেন (২৭), মো. মুস্তাকিম (১৯), মো. রাব্বি হাসান (৩০), মো. নাদিম (২০)
এসআরবি- ১১ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে মোট ৪৭৫ পিস ইয়াবা ও ১৫ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য বহন, সরবরাহ ও বিক্রি করে আসছেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।


































