নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১২ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১৭, ১২ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও মাদকসেবীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন- জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার মো. সাগর ও পাকুন্ডা এলাকার শাহরিয়ার ইমন ভূঁইয়া। পুলিশের ভাষ্য, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জামপুর ইউনিয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

 

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন- পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার মো. আসাদ সরকার ও মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী এলাকার মো. মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪)। আসাদ সরকার আওয়ামী লীগের পিরোজপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং রাজিব আওয়ামী যুবলীগের মোগরাপাড়া ইউনিয়নের সহ-সভাপতি।

 

এ ছাড়া মাদকসেবী হিসেবে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- রমজান, মারুফ হাসান, আবু হানিফ, রাব্বি, শিমুল, রুবেল, রিফাত, মেহেদী হাসান, শাহিন ভূঁইয়া, আমজাদ এবং ইমন মিয়া।

 

অন্যদিকে নিয়মিত মামলায় দরগাহবাড়ি এলাকার হামিদ মিয়া ও কোবাগা এলাকার শান্ত মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ১৮ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: