নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১০ জুলাই ২০২৬

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৩৫, ১০ জুলাই ২০২৬

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুব উন্নয়ন অধিদপ্তরের অনুমোদিত ও নিবন্ধিত 'এসো আলোর সন্ধানে যুব সংগঠন'-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ-উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের ইউনাইটেড নলেজ স্কুলে আলোচনা সভা, হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নবী হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পিপি অ্যাডভোকেট মো. নবী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক শরীফ মোহাম্মদ আরিফ মিহির, ইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিন, ডা. হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ আশরাফী। পরে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত বিষয়: