সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩৫ নম্বর আসামি আলেককে (৫০) সিদ্ধিরগঞ্জের কালু হাজীর রোড থেকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
রবিবার(১২জুলাই) সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকার কালু হাজীর রোডের আলেকের
নিজ বাসভবন থেকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মামলা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধিত ২০১৩) এর বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত ৩৫নম্বর আসামি আলেক। এদিকে আলেক আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কনিষ্ঠপুত্র জ্যোতির সহযোগী হিসেবে এবং তার শেল্টারে একের এক অপকর্ম করে বেড়িয়েছেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও থামেনি আলেকের অপকর্ম। আলেকের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের পাহাড় দীর্ঘদিনের। এলাকাবাসীর দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় তিনি এলাকায় একক আধিপত্য বিস্তার করেছিলেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষের জমি ও বাড়িঘর জোরপূর্বক দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ,নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ৫ই আগস্ট এর পরে আলেকের অবৈধ অর্থের প্রভাবে কথিত বিএনপি নেতাদের শেল্টারে তার অপকর্ম চলমান ছিল।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওলিউল্লাহ জানান,আজকে রাত ৮টায় সিদ্ধিরগঞ্জ থানার কালু হাজীর রোড থেকে আসামি আলেকের নিজ বাস ভবন থেকে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা ওসি মো: এমদাদুল হক জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইন মামলার আসামীদের নিয়মিত গ্রেফতারী অভিযানের অংশ হিসেবে উক্ত মামলার আসামি আলেক গ্রেফতার করা হয়েছে।


































