নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬

হরিজন কলোনিতে কথনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হরিজন কলোনিতে কথনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

নারায়ণগঞ্জের পাইকপাড়া হরিজন কলোনিতে কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা সাদেকুল ইসলাম সাদিক, সভাপতি দীপা নাগ তন্দ্রাসহ সংগঠনের সদস্যরা।

কথনের সভাপতি দীপা নাগ তন্দ্রা বলেন, সমাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও মেহনতি মানুষ তাদের শ্রমের যথাযথ মর্যাদা থেকে বঞ্চিত। হরিজন ও দলিত জনগোষ্ঠীও এই বঞ্চিত জনগোষ্ঠীর অংশ।

তিনি বলেন, হরিজন কলোনির বাসিন্দাদের জন্য ১০ টাকা ফি-তে শুরু করা চিকিৎসা কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্রের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: