নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৯ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০৬, ২৮ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে থানা মজলিসে শুরা সদস্যদের নিয়ে দিনব্যাপী ‘দায়িত্বশীল শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) আয়োজিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের দায়িত্বশীলদের যোগ্য, আদর্শবান ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি ইসলামী আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখার পাশাপাশি পরিবারের সদস্যদেরও আদর্শের আলোকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষা শিবিরে পবিত্র কুরআন থেকে দরস পেশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ। বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মো. আব্দুর রব।

মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রুকনদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার।

অনুষ্ঠানে জেলা জামায়াতের সাবেক আমির মমিনুল হক সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সেক্রেটারি প্রকৌশলী মো. মানোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।

এছাড়া মহানগরীর সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন, মো. জাকির হোসেনসহ মহানগরী কর্মপরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ শিক্ষা শিবিরে নারায়ণগঞ্জ মহানগরীর শতাধিক দায়িত্বশীল নেতা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত বিষয়: