নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

ফতুল্লায় ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত, বহিষ্কার ২০

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:০৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত, বহিষ্কার ২০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে।

রোববার দুপুরে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিস্কৃতরা হলো ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেলিম, সদস্য মাখলেকুল মান্নান পায়েল, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সৈয়দ জাকির হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হাবুল,২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ডালিম,সহসভাপতি সফিউর রহমান রাজ, সাংগঠনিক সম্পাদক রওশন আলী,মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আক্তার, প্রচার সম্পাদক তপু রহমান, সদস্য হানিফ শেখ,আবুল হেসেন খোকন,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শহিদ,  ৭নং ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক ডাঃ জাহাঙ্গীর আলম,সদস্য মাজহারুল ইসলাম,মেস্তাক আল মামুন,মিছির আলী,সোহরাব হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।