নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. সাগর (২৬), সুজন (২৩), মো. ইকবাল হোসেন (৪০), মো. রাসেল মিয়া (৫০), মো. মিলন (৩৬), মো. ইমরান (২৪) ও মো. আলামিন (৩৭)।
তাদের কাছ থেকে একটি সাড়ে ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের কালো রঙের ধারালো ছুরি, একটি ১২ ইঞ্চি স্টিলের চাকু এবং তিনটি স্টিলের সুইচ গিয়ার চাকু (খোলা অবস্থায় দৈর্ঘ্য ৯.৩ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত)। এদিকে পুলিশের আরেক অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ মো. বিপ্লব হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পরোয়ানা ভুক্ত আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। এবং উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃিত ছুরি, সুইচ গিয়ার চাকু।


































