নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৫ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে চাঁদা না দেয়ায় মাথা ফাটল ব্যবসায়ীর

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:২০, ১৫ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে চাঁদা না দেয়ায় মাথা ফাটল ব্যবসায়ীর

নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তার মহাসড়কের উপরে কাঁচা বাজার বসানো বাবু নামের এক ফুটপাত ব্যবসায়ীকে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় হাবিবপুর গ্রামের আজহার নামের এক যুবক মাথা ফাটিয়ে দেয় ।

 

শনিবার ১৪ মার্চ রাত আনুমানিক ৯.৩০ মিনিটে মোগরাপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সকলের উপস্থিতিতে চাঁদা না দেওয়ায় মাথা ফাটানোর অভিযোগ উঠে আজহার নামের যুবকের বিরুদ্ধে। 

 

আহত অবস্থায় অন্যান্য ব্যবসায়ীরা শামীম আহমেদ বাবুকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। 

এ ব্যাপারে ব্যবসায়ী বাবু বলেন, প্রতিদিনের মতো আমি মহাসড়কের উপরে কিছু কাঁচা তরকারি নিয়ে বসি। একশত টাকা করে প্রতিদিন  বাধ্যতামূল ক চাঁদা দিতে হয়।

 

নিয়ম অনুযায়ী আজ  ১০০ টাকার জন্য হাবিবপুরের আজহার নামে যুবক জোরপূর্বক আমার কাছ থেকে ১০০ টাকা আদায় করতে আসলে  আমি অপারগতা দেখালে সে তার হাতের মোবাইল দিয়ে এলোপাথাড়ি 

 আমার মাথার উপর আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। 

 

আমি প্রাথমিকভাবে চিকিৎসা সেরে পরিবারের লোকজনকে বিষয়টি অবগতি করলে তারা থানায় অভিযোগের জন্য  আমাকে অনুমতি দেয়। 

এছাড়া তিনি বলেন,আমি সরকারের কাছে চাঁদাবাজ আজহারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।