প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে সোনারগাঁ স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বৃক্ষ বিতরণ শেষে বৈদ্যেরবাজার মাছ বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে ঘাটলা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি আজহারুল ইসলাম মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।


































