নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ জুলাই ২০২৬

বন্দরে ওয়ারেন্টভুক্ত ৪ আসামিসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৯, ৮ জুলাই ২০২৬

বন্দরে ওয়ারেন্টভুক্ত ৪ আসামিসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক অভিযানে বিভিন্ন মামলার চারজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (৮ জুলাই) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন— হাফেজীবাগ এলাকার হাতেম মিয়ার ছেলে মুন্না (৩৩), যিনি একটি জিআর মামলার আসামি; ধামগড় ইউনিয়নের মালামত এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে সাগর, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি; সোনাকান্দা বেপারীপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে সুমন, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং মদনপুর ছোটবাগ এলাকার আবু তাহের মিয়ার ছেলে আকাশ (২৮), যিনি একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

এ ছাড়া উত্তর লক্ষণখোলা এলাকার মৃত ইয়াকুব আলী মিয়ার ছেলে মাসুদ রানা (২৮) এবং বন্দর জামাইপাড়া এলাকার সৈয়দ আবুল হোসেন মিয়ার ছেলে আনোয়ার হোসেন টিটু (৫২)কেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ছয়জনের মধ্যে চারজনকে আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে আটক করা হয়েছে। অপরদিকে মাসুদ রানাকে র‍্যাব-১১ গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং আনোয়ার হোসেন টিটুকে পুলিশ দণ্ডবিধির ১৫১ ধারায় আটক করে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনকেই বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: