নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬

বন্দরে সন্ত্রাসী হামলা কিশোর আহতের ঘটনায় থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৬, ৭ জুলাই ২০২৬

বন্দরে সন্ত্রাসী হামলা কিশোর আহতের ঘটনায় থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসীদের হামলায় এক কিশোর আহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বন্দর উপজেলার সোনাকান্দা বিএনডব্লিউ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইফরান (১৬) সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার তারা মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

অভিযোগে বলা হয়েছে, দুপুর সাড়ে ১২টার দিকে মুদি দোকান থেকে চাল কিনে বাড়ি ফেরার পথে কয়েকজন তার পথরোধ করে অপর এক ব্যক্তির অবস্থান জানতে চায়। ইফরান এ বিষয়ে কিছু জানাতে না পারলে তাকে মারধর করা হয়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতের মা নাসরিন বেগম অভিযোগ করেন, হামলাকারীরা ধারালো অস্ত্রের বাঁট দিয়ে তার ছেলের মাথায় আঘাত করে এবং মারধরের একপর্যায়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও হাতে থাকা রুপার ব্রেসলেট ছিনিয়ে নেয়।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে নাসরিন বেগম বন্দর থানায় রাফি, তার বাবা নাজির এবং লামিয়াদ নামে তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়: