নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩০ আগস্ট ২০২৬

কবি এনামুল হক প্রিন্সের সুস্থতা কামনায় আনন্দধামের দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:২১, ৭ জুলাই ২০২৬

কবি এনামুল হক প্রিন্সের সুস্থতা কামনায় আনন্দধামের দোয়া মাহফিল

বিশিষ্ট সাহিত্যিক ও কবি এবং আনন্দধামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য পরিচালক এনামুল হক প্রিন্সের আশু সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আনন্দধাম।

 

মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় কলেজ রোডস্থ টাইলস গার্ডেনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো. মারুফ।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দধামের ভাইস চেয়ারম্যান শ্যামল দত্ত, মহাসচিব আবদুল কাইয়ুম আল আমিন, যুগ্ম মহাসচিব খোকন গাজী, আনন্দধাম সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর ডালিম, পরিচালক রতন সাহা, মুজিবুর রহমান, মো. শাহীন রেজা, মো. রহমতুল্লাহ এবং বিশিষ্ট সমাজহিতৈষী জাবেদ আহমেদসহ সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।

 

সভায় বক্তারা এনামুল হক প্রিন্সের দীর্ঘদিনের সাহিত্যচর্চা, সমাজসেবা এবং একটি সুন্দর সমাজ গঠনে তাঁর নিরলস অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

 

বক্তারা বলেন, এনামুল হক প্রিন্স একজন স্বনামধন্য কবি ও সাহিত্যিক। তাঁর প্রকাশিত কবিতার বই ও উপন্যাস পাঠকমহলে প্রশংসিত হয়েছে। তিনি আনন্দধাম সাহিত্য পরিষদের সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

 

উল্লেখ্য, সম্প্রতি তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

 

সভাপতির বক্তব্যে শাহরিয়ার মো. মারুফ কবি এনামুল হক প্রিন্সের দ্রুত আরোগ্যের জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেন।

 

অনুষ্ঠানের শেষপর্বে গলাচিপা জামে মসজিদের ইমাম এনামুল হক প্রিন্সের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

সম্পর্কিত বিষয়: