নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৬ জুলাই ২০২৬

বন্দরে অটোরিকশা চালক হত্যা মামলায় জুম্মান গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৮, ৬ জুলাই ২০২৬

বন্দরে অটোরিকশা চালক হত্যা মামলায় জুম্মান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশা চালক মাছুম রানা (৩৫) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে জুম্মান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত জুম্মান বন্দর থানার রামনগর এলাকার নুরুল হক মিয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৫ জুলাই) রাতে রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সোমবার (৬ জুলাই) দুপুরে তাকে হত্যা মামলায় সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলাটি বন্দর থানার মামলা নং-৯(৭)২৬; ধারা ৩০২/২০১/৩৪, পেনাল কোড ১৮৬০।

 

নিহত মাছুম রানা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানার ২৬ নম্বর ওয়ার্ডের সোনাচড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। গত ২৯ জুন দুপুরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজের ছয় দিন পর গত ৪ জুলাই দুপুরে মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের ঢাকেশ্বরী এলাকার একটি ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

নিহতের স্ত্রী সুমা আক্তার অভিযোগ করেন, তার স্বামী স্থানীয় কয়েকজনের সঙ্গে চলাফেরা করতেন এবং এলাকায় মাদক বেচাকেনা ও চুরি-ডাকাতিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই তাকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ঢাকেশ্বরী এলাকার একটি ডোবায় ফেলে রাখা হয়েছে বলে তিনি লোকমুখে জানতে পেরেছেন।

 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “অটোরিকশা চালক মাছুম রানা হত্যা মামলায় জুম্মান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য এজাহারভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সম্পর্কিত বিষয়: