নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৬ জুলাই ২০২৬

বন্দরে হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০২, ৬ জুলাই ২০২৬

বন্দরে হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের বন্দরে ১০ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৫০ টাকাসহ মোজাম্মেল হক (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার মোজাম্মেল হক বন্দর উপজেলার শাহীমসজিদ এলাকার মৃত দরবেশ আলী মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, রোববার (৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর রেললাইন ভাঙা ব্রিজের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব তালুকদার বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ১২(৭)/২৬।

 

সোমবার (৬ জুলাই) দুপুরে গ্রেপ্তার মোজাম্মেল হককে আদালতে পাঠানো হয়েছে।

 

থানা সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে বন্দরের বিভিন্ন এলাকায় হেরোইন ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।